মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন

 


মধ্যপ্রাচ্যে আরও মার্কিন মেরিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। জাপানে থাকা যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপোলির নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা এ বাহিনীতে থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর খার্গ দ্বীপে ইরানের সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর জেরে ইরান পাল্টা হামলা চালিয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখা হবে এবং নিহত ইরানিদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।

أحدث أقدم