যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের

 



ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ফুটবলাররা বলেছেন, কাউকে ইচ্ছামতো ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সুযোগ নেই; বরং যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের জাতীয় দলের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

এর জবাবে ইরানের ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং এটি পরিচালনা করে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। কোনো ব্যক্তি বা দেশ এককভাবে কাউকে প্রতিযোগিতা থেকে বাদ দিতে পারে না।

ফুটবল দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইরান তাদের যোগ্যতা এবং ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ অর্জন করেছে। তাই ইচ্ছামতো তাদের বাদ দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, এশিয়ার দল হিসেবে ইতিমধ্যে ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

أحدث أقدم